প্রিন্ট এর তারিখঃ Jun 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের কর্মবিরতি

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেডে উন্নিত করণের দাবিতে কর্মবিরতি পালন করেছে। রোববার সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি চলাকালে তারা মানববন্ধন করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন তারুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদের আহবায়ক ফার্মাসিস্ট আরিফুল ইসলাম, ল্যাব অ্যাসিস্ট্যান্ট দুলাল হোসেন, ফার্মাসিস্ট হারেছ আলী, ফার্মাসিস্ট শাহিনুর খাতুন প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com